ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহর মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন—অভিনেতা ডন এক মাস আগে তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ২৯ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে। কেউ বলেছে, আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি। কিন্তু আমি জানতাম, একদিন আইন প্রমাণ করবে এটা খুন।’ তিনি আরও বলেন, ‘আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। মামলার কার্যক্রম এত…
Read More