বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রূপচর্চা

গরমে ত্বক ভালো রাখার স্মার্ট উপায়

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯
গরমে ত্বক ভালো রাখার স্মার্ট উপায়

ছবি: এআই

তপ্ত দুপুর আর ভ্যাপসা গরম সব মিলিয়ে আমাদের ত্বকের অবস্থা এখন নাজেহাল। এই গরমে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বরং নিজের রুটিনটা একটু বদলে নিলেই এই গরমেও আপনার ত্বক থাকবে সতেজ ও প্রাণবন্ত। বিশেষজ্ঞরা বলছেন, গরমে ত্বকের ওপর প্রসাধনীর বাড়তি বোঝা চাপানোর দরকার নেই। বরং ‘যত কম, তত ভালো’ এই নীতি মেনে চললেই আপনার ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল। আসল কথা হলো, পরিবেশের সাথে যুদ্ধ না করে ত্বকের ভাষাকে বুঝতে শেখা।

‘কমিউনাল’ এর প্রতিষ্ঠাতা সেজল শিন্ডে জানান, গরমে খুব ভারি বা তেলতেলে ক্রিম মাখা একদম উচিত নয়। বরং এমন কিছু ব্যবহার করা উচিত যা ত্বককে দম নিতে সাহায্য করে। প্রথমে একটি মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন, এরপর লাগান একটি ভালো হাইড্রেটিং সিরাম এবং সবশেষে একদম হালকা কোনো ময়েশ্চারাইজার। এগুলো আপনার লোমকূপ বন্ধ করবে না এবং গরমে মুখে প্যাচপ্যাচে ভাবও আনবে না।

ত্বকের বিশেষজ্ঞ নিতিকা গর্গ বলেন, গরমের রূপচর্চা হতে হবে গোছানো। সবকিছুর শুরু হয় ত্বকের উপরের স্তর বা ব্যারিয়ারকে শক্তিশালী করার মাধ্যমে। তিনি পরামর্শ দেন হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত জেল ময়েশ্চারাইজার ব্যবহার করতে। এটি আপনার ত্বককে ঠান্ডা রাখবে এবং পানির অভাব পূরণ করে একটা আরামদায়ক ভারসাম্য বজায় রাখবে।

গরমের দিনে সানস্ক্রিন হলো আপনার সবথেকে বড় অস্ত্র। সেজল শিন্ডের মতে, রোদে সুরক্ষা পেতে সানস্ক্রিনের কোনো বিকল্প নেই। এমন সানস্ক্রিন বেছে নিন যা ঘামে মুছে যায় না এবং প্রতিদিন মাখতে আরাম লাগে। নিতিকা গর্গ আরও মনে করিয়ে দেন যে, অন্তত এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন মাখা উচিত এবং দীর্ঘক্ষণ রোদে থাকলে প্রতি ৪ থেকে ৫ ঘণ্টা পরপর তা আবার লাগানো দরকার।

সারাদিন রোদ আর ধুলোবালিতে ত্বকের যা ক্ষতি হয়, তা সারিয়ে তোলা জরুরি। সেজল শিন্ডে পরামর্শ দেন অ্যালোভেরা বা নিয়াসিনামাইড যুক্ত জেল ব্যবহার করতে, যা পোড়া ত্বককে শান্ত করে। আবার নিতিকা গর্গ জানান, যদি আপনার ত্বকে সয়, তবে সকালে ভিটামিন সি যুক্ত পণ্য মাখলে সূর্যের কারণে হওয়া কালচে ভাব কমে এবং ত্বকের জেল্লা বাড়ে।

সবকিছুই বেশি করা খারাপ। দিনের বেলা কড়া কেমিক্যাল বা অ্যাক্টিভ উপাদান ব্যবহার করতে দুই বিশেষজ্ঞই মানা করেছেন। ভারি ট্রিটমেন্টগুলো রাতের জন্য তুলে রাখুন, যাতে ঘুমের সময় ত্বক শান্তিতে সেরে ওঠার সুযোগ পায়। এছাড়া সপ্তাহে এক বা দুইবারের বেশি স্ক্রাবিং করবেন না। অতিরিক্ত স্ক্রাবিং করলে রোদের তাপে উল্টো হিতে বিপরীত হতে পারে।

আমরা মুখের যত্ন নিলেও অনেক সময় ঠোঁটের কথা ভুলে যাই। নিতিকা গর্গ একটি দারুণ বুদ্ধি দিয়েছেন সবশেষে ঠোঁটে একটি হাইড্রেটিং লিপ মাস্ক বা বাম লাগিয়ে নিন। গরমের বাতাসে ঠোঁট যাতে ফেটে না যায় বা শুকিয়ে কালচে না হয়, সেজন্য এটি দারুণ কাজ করে।

পরিশেষে আসল কথা হলো, আপনার ত্বক কী চাইছে তা বোঝা। গরমের আবহাওয়া একেক দিন একেক রকম হয়, তাই আপনার রুটিনটাও হওয়া উচিত নমনীয়। বারবার নতুন পণ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করে বরং যেসব পণ্য আপনার ত্বকে সুট করে, সেগুলোই নিয়মিত ব্যবহার করুন। মনে রাখবেন, সঠিক নিয়ম মেনে চলাই হলো আসল স্মার্টনেস।

ত্বকের যত্নগরমরূপচর্চা
    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise