ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের কারামুক্তি ব্যাপক স্বস্তি এনেছে মিয়ানমারের রাজনৈতিক ও প্রতিরোধ মহলে। তার মুক্তির আনন্দবার্তায় মুখরিত সামাজিক মাধ্যম। তবে এই আনন্দের মুহূর্তটি এক কঠোর বাস্তবতায় ম্লান। কারণ, সাজার মেয়াদের প্রায় পুরোটাই জেলে ছিলেন উইন মিন্ট। এখনো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হাজার হ...