কৃষক বাবার ইচ্ছা ছিল ছেলেকে কাজের জন্য পাঠাবেন বিদেশ। সেই আয়ে সংসার হবে স্বচ্ছল। তবে ছেলের স্বপ্ন উল্টো। চাকরিজীবী নয়, হতে চেয়েছেন উদ্যোক্তা। এসএসসির পর নেমে পড়েন কাজে। এখন গোপালগঞ্জের কলেজছাত্র বি এম সাগরের মাসিক আয় ৫০ হাজার টাকা। মাসে প্রায় ১০ হাজার কোয়েল পাখি বিক্রি করে তিনি মেটাচ্...