মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের ওপর। একটি কথা, একটি আচরণ, একটি মুখ; এই সামান্য বিষয়গুলোর ওপরই নির্ভর করে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সামাজিক শান্তি। কিন্তু যখন মানুষ নিজের স্বার্থে মুখ বদলায়, কথা বদলায়, রূপ বদলায়; তখন সেই সম্পর্কের ভিত ভেঙে পড়ে। ইসলাম এমন ভাঙনের বিরুদ্ধে কঠোর সতর্কতা উচ্চা...