দূরের জেলা থেকে চাকরি করতে বন্দরনগরীতে আসা পুলিশের একজন কনস্টেবল কিংবা নায়েক। ব্যারাকে গাদাগাদি করে থাকা, ক্যান্টিনের খাওয়া। স্বল্প আয়ের একজন পুলিশ সদস্যের জীবনযাপনের এটিই সাধারণ চিত্র। চট্টগ্রামের মতো একটি ব্যয়বহুল শহরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকা, তার জন্য দুঃস্বপ্ন।
প্রায় এক দশক আগে স্বরাষ্ট্র ম...