আমার বাবা ছিলেন এদেশের একজন প্রখ্যাত কবি। মধ্যবিত্তের টানাটানির সংসারে বিলাসিতার কোনো ঠাঁই ছিল না। আমরা ছয় ভাই-বোন বড় হয়েছি এক অদ্ভুত নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে, যেখানে নতুন জামাকাপড় পাওয়াটা ছিল অনিশ্চিত এক আনন্দ। কিন্তু একটি বিষয়ে বাবা কোনোদিন কার্পণ্য করেননি, আর তা হলো বই। দেশি-বিদেশি, দুর্লভ কিংবা...