নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ নিলেন গত শুক্রবার। তার ১৫ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় নারী মন্ত্রী পাঁচজন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রিসভায় ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। এতে পূরণ হয়েছে দেশটির সাংবিধানিক বাধ্যবাধকতা। পাঁচ নারী মন্ত্রীকে আইন, কৃষি, সাধারণ...