সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে চীনে আলোচনায় বসতে যাচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজকে জানান, ইসলামাবাদ উত্তর-পশ্চিম চীনের উরুমকিতে আফগান পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠিয়েছ...