বাংলা নববর্ষ আমাদের প্রাণের সর্বজনীন উৎসব। এটি আমাদের ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ সোমবার দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছায় এ কথা জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি। ‘পহেলা বৈশাখের এই শুভক্ষণে বাংলা নতুন বছরকে স্বাগত জানাই। এই উৎসব...