আজ পঁচিশে বৈশাখ। বাংলা ও বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবির এই জয়ন্তীলগ্নে তার জীবনদর্শনের শ্রেষ্ঠ ধাত্রীভূমি শিলাইদহ আজ বিশেষভাবে প্রাসঙ্গিক। শিলাইদহ শুধু কবির জমিদারি ক্ষেত্র ছিল না। এটি ছিল তার কাব্য ও কর্মের মিলনস্থল। এখানে বসেই তিনি সাধারণ মানুষের গভীর জীবনরূপ দেখেছিলেন, যা আ...