মাঠে চাষ করার মতো নেই এক শতক জমিও। এমনকি জীবনে কোনদিন পা রাখেননি ব্যাংকের সিঁড়িতে। এমন সব মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে ঋণখেলাপির ‘লাল নোটিশ'। চাঞ্চল্যকর এই জালিয়াতির ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায় অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখায়। শুধু জীবিত নয়, পনের থেকে বিশ বছর আগে মারা যাওয়া ব্যক্তিদের ন...