বসুন্ধরা কিংসের রমরমা অবস্থা আর নেই। অর্থের ঝনঝনানিতে তারা সেরা দল গড়ে সাফল্য পেয়েছে প্রথম পাঁচ মৌসুম, জিতেছে পাঁচ লিগসহ অসংখ্য শিরোপা। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠা পেতে সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে সেসব চেষ্টা ও ইচ্ছায় লেগেছে ভাটার টান। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্...