চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস সম্প্রতি বিপুল ভোটে জাতিগত সংহতি ও অগ্রগতি উৎসাহিতকরণ আইন পাস করেছে। এর ফলে দেশটিতে সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে জোরপূর্বক একীভূত করার আশঙ্কা দিয়েছে।প্রায় ১৪০ কোটি জনসংখ্যার চীনে ৯২ শতাংশই হান চাইনিজ। আর বাকি ৮ শতাংশের মধ্যে রয়েছে উইঘুর, তিব্বতি ও মঙ্গোলীয়দের মতো বিশাল এক সংখ...