রোজ রাতে অফিস শেষে বাড়ি ফেরার জন্য রাইড শেয়ারিং সেবা উবারের সিএনজিচালিত অটোরিকশা বেছে নেন সংবাদকর্মী শায়লা মাসুদ। কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরে তার বাসা পর্যন্ত ভাড়া আসে ২০৫ থেকে ২২০ টাকা। উবার বাদে সাধারণ অটোরিকশার ভাড়াও প্রায় কাছাকাছিই। তবু যেহেতু উবার তুলনামূলক নিরাপদ, লোকেশন শেয়ারের ব্যবস্থা আ...