প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

উবারে ৪০, ৫০, ৬০ টাকার প্রতারণা!

মো. শাহীনপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:০৭
উবারে ৪০, ৫০, ৬০ টাকার প্রতারণা!

গ্রাফিক্স: আগামীর সময়

রোজ রাতে অফিস শেষে বাড়ি ফেরার জন্য রাইড শেয়ারিং সেবা উবারের সিএনজিচালিত অটোরিকশা বেছে নেন সংবাদকর্মী শায়লা মাসুদ। কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরে তার বাসা পর্যন্ত ভাড়া আসে ২০৫ থেকে ২২০ টাকা। উবার বাদে সাধারণ অটোরিকশার ভাড়াও প্রায় কাছাকাছিই। তবু যেহেতু উবার তুলনামূলক নিরাপদ, লোকেশন শেয়ারের ব্যবস্থা আছে, তাই এ ক্ষেত্রে উবারই প্রথম পছন্দ।

গত মার্চে দেশে জ্বালানি সংকট শুরু হওয়ার পর এই রাইড শেয়ারিং অ্যাপ নিয়ে বেশ বিপাকেই পড়েছেন শায়লা।

নিজের অভিজ্ঞতা জানিয়ে বললেন, ‘এখন উবারে সিএনজি বলতে গেলে পাওয়াই যায় না। কিছুক্ষণ চেষ্টা করার পর অ্যাপ থেকে জানায়, এটা আনইউজুয়াল সিচুয়েশন; আমি বাড়তি ভাড়া যোগ করতে চাই কিনা। সেই ভাড়াও ১০ বা ২০ টাকা নয়। অপশনই আসে ৫০ বা ৭৫ টাকার। কিন্তু এটুকু পথের ভাড়া তো এত হওয়ার কথা নয়!’

কেবল শায়লা নন; রাইড শেয়ারিং অ্যাপে প্রয়োজন অনুযায়ী গাড়ি না পাওয়ার সমস্যায় পড়ছেন বহু গ্রাহক। সাধারণ ভাড়ার চেয়ে বাড়তি দিতে রাজি হলে তবেই মিলছে বাহন। অথচ এমনটি হওয়ার কথা ছিল না।

কথা হয় ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু নোমানের সঙ্গে। তিনি জানালেন, গত বুধবার সকালে অসুস্থ মা-বাবাকে নিয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যাওয়ার জন্য উবার অ্যাপে রাইড খুঁজছিলেন।

দীর্ঘ ১৫ মিনিট অপেক্ষার পর অ্যাপে তাকে গাড়ি পাওয়ার জন্য প্রায়োরিটি এবং অ্যাড এক্সট্রা নামের বিকল্প সমাধান দেওয়া হয়। দ্রুত রাইড পাওয়ার জন্য ৪০, ৫০ বা ৬০ টাকার যে কোনো একটি অপশন বলা হয় বেছে নিতে। এই হাতছানিতে সাড়া দিয়ে আবু নোমান বেছে নেন বাড়তি ৫০ টাকার অপশনটি। কিছু সময় পর গাড়ি পান তিনি। 

অথচ এ ধরনের রাইড শেয়ারিং সার্ভিসগুলোর মূল ভাড়াই নির্ধারিত হয় পথের যানজট পরিস্থিতি ও দূরত্ব বিবেচনায় নিয়ে।

আবু নোমান ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘ডিজিটাল সার্ভিস এখন পুরোপুরি অ্যানালগ হয়ে গেছে। একে তো গাড়ি পাওয়া যায় না, তার ওপর বাড়তি টাকার এই ফাঁদ যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপেও অ্যাপ ব্যবহারকারীরা জানাচ্ছেন বিস্তর অভিযোগ।

অ্যাপে নির্ধারিত ভাড়ার চেয়ে চালক দ্বিগুণ টাকা দাবি করেছে বলে লিখেছেন এক ব্যবহারকারী। তিনি জানাচ্ছেন, এ বিষয়ে উবারের সাপোর্ট সেন্টারে অভিযোগ করেও মেলেনি প্রতিকার।

আরেকজন জানালেন, চালকরা অ্যাপ বন্ধ রেখে সরাসরি গন্তব্যে যাওয়ার জন্য দরদাম করছেন। তারা গ্রাহকদের ভোগান্তির সুযোগ নিয়ে জিম্মি করছেন।

এক ভুক্তভোগী লিখেছেন, ‘অ্যাপে দেখাচ্ছে ২০০ টাকা, চালক ফোন দিয়ে চাইছে ৪০০ টাকা! না দিলে বলে, গ্যাস নাই। উবার কি এখন আর নিয়মকানুন মেনে চলে না?’

দেশে চলমান জ্বালানি সংকটের কারণে এমনিতেই রাইড শেয়ারিংয়ে গাড়ি বা মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। আবার তেলের দাম বেড়ে যাওয়ায় বা তেল না পাওয়ায় অনেকেই নিজের গাড়ি গ্যারেজে রেখে উবার বা পাঠাও ব্যবহার করছেন। ফলে রাইড শেয়ারিংয়ের ওপর বেড়েছে নির্ভরশীলতা, সেই তুলনায় কমেছে গাড়ি। আর এই সংকটকে পুঁজি করে অ্যাপের বদলে খ্যাপে চালাচ্ছেন অনেক চালক, হাঁকছেন বাড়তি ভাড়াও।

কেন বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে—সে বিষয়ে আগামীর সময় কথা বলেছে কয়েকজন অ্যাপ ব্যবহারকারী চালকের সঙ্গে।

তারা বলছেন, জ্বালানি সংগ্রহের জন্য দিনের একটি বড় সময় নষ্ট হচ্ছে পাম্পে। এতে তাদের দৈনিক ট্রিপ সংখ্যা কমে গেছে, আয় নেমে এসেছে অর্ধেকে। এই ক্ষতি পুষিয়ে নিতেই তারা দাবি করছেন সরাসরি চুক্তিতে বা অ্যাপের বাইরে বাড়তি ভাড়ার।

এমনও হচ্ছে যে, অনেক চালক রাইড অ্যাকসেপ্ট করার পর যাত্রীকে ফোন করে গন্তব্য শোনেন এবং বাড়তি টাকা বা ‘বকশিশ’ দাবি করেন। যাত্রী রাজি না হলে তারা বাধ্য করেন রাইডটি বাতিল করতে।
সব মিলিয়ে জ্বালানি সংকটের অজুহাতে রাইড শেয়ারিং খাতে তৈরি হয়েছে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। কোম্পানিগুলো তাদের অ্যাপে বিভিন্ন ফি যুক্ত করে মুনাফা ঠিক রাখলেও সাধারণ যাত্রী এবং চালক—উভয় পক্ষই পড়েছেন ভোগান্তিতে।

পৃথিবীর কোনো দেশেই রাইড শেয়ারিং সেবা এভাবে চলে না বলে জানালেন যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক হাদিউজ্জামান।

তিনি বলছিলেন রাইড শেয়ারিং সেবা কোন ভাবনা থেকে শুরু হয়েছিল, সেই প্রসঙ্গ। এটি চালু হয়েছিল মূলত ভিড় কমিয়ে সময় সাশ্রয় করতে। যেখানে একজন ব্যক্তি অফিসে যাতায়াতের সময় অন্য একজনকেও সঙ্গে নিয়ে যাবেন। এতে দুজনকেই গাড়ি বের করতে হবে না, একটি বাহন ব্যবহার করেই দুজন পারবেন গন্তব্যে পৌঁছাতে।

হাদিউজ্জামান বললেন, ‘কিন্তু বাংলাদেশে এসে এই নিয়ম গেছে পাল্টে, অনেক বেকার ব্যক্তি এই রাইড শেয়ারিংকে ফুলটাইম পেশা হিসেবে নিয়েছেন। এ কারণে তারা ভাড়াও উবারের নিয়ম মেনে নিচ্ছেন না। আবার রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়াচ্ছেন।’

রাইড শেয়ারিং নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় দুটি গুরুত্বপুর্ণ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন তিনি। প্রথমত, উবারের সঙ্গে সংশ্লিষ্ট সব যানবাহনকে মনিটরিংয়ের আওতায় আনার ব্যবস্থা করা। এরপর উবারকে পেশা হিসেবে নিয়েছেন—এমন সব চালকের বাহনকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের (আরএফআইডি) আওতায় নেওয়া। যাতে কোনো উবার চালক যদি অ্যাপের বাইরে অনেকক্ষণ থাকেন, তাহলে তাকে নির্দিষ্ট আইনের আওতায় আনা যায়।

পাশাপাশি যাত্রীদেরও সচেতনতা বাড়ানোর পরামর্শ অধ্যাপক হাদিউজ্জামানের। অ্যাপ বা ট্রিপ বন্ধ করে কোনো গাড়িতে ওঠা যাত্রী ও চালক—দুজনের জন্যই ক্ষতিকর হতে পারে বলেও মত দিলেন।
উবার-সংশ্লিষ্ট বিস্তর অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেই জানা গেল, বাংলাদেশ থেকে উবারের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো উপায় নেই। বাংলাদেশে উবারের কৌশলগত যোগাযোগ, ব্র্যান্ড স্টোরিটেলিং এবং ডিজিটাল এনগেজমেন্টের দায়িত্ব বেঞ্চমার্ক পিআরের।

এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবেন না বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ইমরান হোসেন মিলন। আগামীর সময়কে তিনি বললেন, ‘আমরা আসলে একটি মাধ্যম হিসেবে কাজ করি। আপনার প্রশ্ন উবারের মূল অফিসে ইমেইল করছি। তারা যদি এ ব্যাপারে উত্তর দিতে আগ্রহী হয় এবং উত্তর দেয়, তাহলে আমরা সেই উত্তর আপনাকে জানাব।’

উত্তর পেতে কত দিন লাগতে পারে, সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেননি ইমরান। উল্টো বললেন, ‘উবার উত্তর দিতেও পারে, নাও দিতে পারে; আবার এক মাস পরও দিতে পারে।’

বাংলাদেশের সাধারণ যাত্রী ও নিয়মিত উবার ব্যবহারকারীদের প্রত্যাশা, এই নৈরাজ্য ঠেকাতে বিআরটিএসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নজরদারি বাড়াবে। সেই সঙ্গে রাইড শেয়ারিং নীতিমালার যথাযথ প্রয়োগ, অভিযোগ জানানোর সহজ উপায় রাখা এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুযোগও থাকা উচিত। তা না হলে বিশ্ব জুড়ে জনপ্রিয় এসব সার্ভিস বাংলাদেশে এসে আস্থা হারাবে; হয়ে উঠবে বাড়তি যন্ত্রণার কারণ।

প্রতারণাউবার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise