প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

আশুলিয়া (সাভার) প্রতিনিধিপ্রকাশ: ০৭ মে ২০২৬, ০০:০০
আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

ছবি: আগামীর সময়

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় অবস্থিত ফুটওভার ব্রিজটি বর্তমানে সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের সিঁড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন শিক্ষার্থী ও পোশাক শ্রমিকসহ হাজার হাজার মানুষ চরম ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন।

বিশেষ করে বিকেএসপি পাবলিক স্কুলের সামনের গুরুত্বপূর্ণ এই ব্রিজটির লোহার সিঁড়িগুলোতে মরিচা ধরে অনেক স্থানে ভেঙে গেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা পূর্ব পাশের একটি সিঁড়ি বাঁশ দিয়ে বেঁধে চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে অন্য পাশের সিঁড়িগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড় ও জটলা তৈরি হচ্ছে যা জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

সরেজমিনে দেখা যায়, জিরানী বাজারে দুটি ফুটওভার ব্রিজ থাকলেও বিকেএসপি পাবলিক স্কুলের সামনেরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশের সিঁড়িগুলোর লোহার অংশ পচে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও সিঁড়ি ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ তা মেরামত করে দিয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেগুলো আবার ব্যবহার অনুপযোগী হয়ে পড়লেও নতুন করে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জিরানী এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও কলকারখানা থাকায় বাধ্য হয়েই ভাঙাচোরা সিঁড়ি বেয়ে ঝুঁকি নিয়ে পথচারীদের উপরে উঠতে হচ্ছে।

তুহিন আলম নামে এক যুবক মন্তব্য করেন, সিঁড়িতে পা রাখলেই ভয়ে বুক কেঁপে ওঠে এবং বৃষ্টির দিনে এটি আরও বিপজ্জনক ও পিচ্ছিল হয়ে পড়ে।

রফিকুল ইসলাম রফিক নামে এক পথচারী কোনো বড় ধরনের প্রাণহানি ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই ফুটওভার ব্রিজটি সংস্কার অথবা প্রয়োজনে পুনর্নির্মাণের আহ্বান জানান।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম জানান, ফুটওভার ব্রিজের সিঁড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তিনি শুনেছেন। তার ভাষ্য, ইতিমধ্যে সরেজমিনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন, দ্রুততম সময়ের মধ্যে সিঁড়িসহ ব্রিজের ক্ষতিগ্রস্ত সব স্থানে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপাতত যথাযথ সংস্কার না হওয়া পর্যন্ত ব্রিজটি ব্যবহারে পথচারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise