টানা বৃষ্টি, দমকা হাওয়া ও ঘন ঘন বজ্রপাতের কারণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ কৃষি বিপর্যয়। গত রবিবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত বৈরী আবহাওয়ার প্রভাবে প্রায় ৫ হাজার হেক্টর পাকা বোরো ধানের জমি তলিয়ে গেছে পানিতে। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই মাঠে নামছেন কৃষকরা। কেউ কোমর পানিতে নেমে...