লালদীঘি মাঠ লোকে লোকারণ্য। হাজার হাজার লোক। কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা, সরকারি বেসরকারি কর্মচারী-কর্মকর্তা, নারী-পুরুষ কে নেই এই ভিড়ের মধ্যে। সবার চোখ রিংয়ের দিকে। শুধু কি চোখ, হাতের মোবাইলও ব্যস্ত দৃশ্যধারণে। পেশাদার সাংবাদিক বা শৌখিন চিত্র সাংবাদিকেরও কমতি নেই। একসঙ্গে এত ক্যামেরা সম্প্রতি দেশের কোন...