রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুরন্ত টিভি সাজিয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। পঁচিশে বৈশাখ, শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় প্রচারিত হবে গান, নৃত্য, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।সকাল ৭টায় প্রচারিত হবে তাসের দেশ অবলম্বনে মঞ্চনাটক। এতে অংশ নিয়েছে শিশু সংগঠন ‘ফুলকি’। নির্দেশনায় রয়েছেন ওয়ার্দা র...