জীর্ণ পুরোনোকে বিদায় দিয়ে পুবের আকাশে উদিত হয়েছে নতুন সূর্য। নব আনন্দে প্রাণের উচ্ছ্বাসে জেগেছে বাঙালি। দিকে দিকে বৈশাখের জয়গান। গানের টানে, প্রাণের টানে দলে দলে আপামর মানুষ সমবেত হয়েছে বন্দরনগরীর বিভিন্ন আনন্দ আয়োজনে।সিআরবির শিরীষতলা, ডিসি হিল, শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চ, বিপ্লবী যাত্রামোহন সেন হ...