বারুদের গন্ধে ভারী হয়ে আছে মধ্যপ্রাচ্যের আকাশ। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের উত্তেজনা শেষে সরাসরি বিধ্বংসী এক সম্মুখ সমরে লিপ্ত হয়েছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত আজ ১৫তম দিনে পদার্পণ করেছে। যুদ্ধের ভয়াবহতা এখন কেবল ইরান বা ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ ন...