দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ নিরসন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে শুরু হয়েছে ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর জোর তৎপরতা। সরকারের প্রথম ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই নতুন ট্রেন চলাচলের একটি প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে।প্রস্তাবিত সূচি অনুযায়ী, ট্রেনটি ভোর ৫টায় বেনাপো...