গান, নাচ ও ফ্যাশন শো-এর এক ছন্দময় উপস্থাপনার মধ্য দিয়ে ঠাকুরবাড়ি এবং রবীন্দ্র সাহিত্যের উল্লেখযোগ্য নারী চরিত্রগুলোর রূপায়ন হয়ে গেল রাজধানী ঢাকার মঞ্চে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্যতিক্রমী এই আয়োজনটি ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে।একঝাঁক শিল্পী ও কলাকুশলী...