ভারতের ব্যাটিং দানব বিরাট
কোহলি নিজেই ফিটনেসের অনন্য এক মানদণ্ড। শরীর ফিট রাখতে তিনি কতকিছু যে ত্যাগ করেছেন,
সেটা এখন কারও অজানা নয়। সেই কোহলি চলতি আইপিএলে শতভাগ ফিট নন। জ্বরে আক্রান্ত হয়েছেন,
সেইসঙ্গে যুক্ত হয়েছে হাঁটুর ব্যথা। এমন অবস্থায় লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৪
বলে ৪৯ রানের এক বিধ্বংসী ইন...