দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার মঞ্চে ফিরলো বিশ্ব কাঁপানো দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস। দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে শুরু হওয়া এই ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের উদ্বোধনী রাতটি ছিল যেমন রোমাঞ্চকর, তেমনি নাটকীয়। বৃষ্টির বাগড়া সত্ত্বেও সাত সদস্যের তেজ আর হাজার হাজার ভক্তের চিৎকারে কেঁপে ওঠে পুরো স...