২০২৬ সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এতে বিশেষ অবদান রাখায় বরেণ্য লেখক ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এই পদক পাচ্ছেন।
এছাড়াও দেশের শিল্প, সাহিত্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন গুণী ব্যক্তি ও একটি প...