স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তার ভাষ্য, ‘দীর্ঘদিন ধরে অবহেলার শিকার দেশের স্বাস্থ্য খাত। তবে সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।...