দেশের সামষ্টিক অর্থনীতিতে যখন সূচকগুলো নিম্নমুখী, বিনিয়োগে স্থবিরতা ও সাধারণ ব্যবসায়ীরা লোকসানে দিশেহারা, তখন ব্যাংকিং খাতে দেখা দিয়েছে একধরনের বিস্ময়কর ও দ্বৈত চিত্র। একদিকে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক হাজার কোটি টাকার মুনাফার রেকর্ড অর্জন করেছে, অন্যদিকে একই সময়ে একাধিক ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্...