সড়কের আন্দোলন পেরিয়ে এবার জাতীয় সংসদে উঠেছে প্রায় ১০ হাজার চাকরিচ্যুত ব্যাংকারের পুনর্বহালের দাবি। অন্তর্বর্তী সরকারের সময় এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেশের ছয়টি বেসরকারি ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হয় বিপুল কর্মীকে, যা দেখা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন ঘটনা হিসেবে। দীর...