ইউরোপের ছোট্ট একটি দেশ মাল্টা। এই মহাদেশের অন্যান্য দেশের তুলনায় এখানে রাস্তার আয়তনের অনুপাতে গাড়ির সংখ্যা অনেক বেশি। এ কারণে শহরের রাস্তায় প্রায়ই দেখা যায় দীর্ঘ যানজট। তীব্র এই যানজট থেকে মুক্তি পেতে মাল্টা সরকার হাতে নিয়েছে এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। তারা নাগরিকদের প্রস্তাব দিয়েছে, যদি কেউ স্বেচ...