ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। হিমালয়ের বরফঢাকা ঢালগুলো অন্ধকার আর আলোয় এক অদ্ভুত সীমারেখা এঁকে দাঁড়িয়ে আছে। সেই নিস্তব্ধ, নিষ্ঠুর উচ্চতায়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, একজন মানুষ চুপচাপ দাঁড়িয়ে পড়লেন পৃথিবীর পঞ্চম উচ্চতম শিখরের চূড়ায়।তার নাম বাবর আলী। আর সেই শিখর, মাউন্ট মাকালু।এই স্পর্শ শ...