ইতিহাস, রক্তপাত ও রাজনৈতিক বিতর্কের দিক থেকে কোহিনূরের সমকক্ষ খুব কম হীরাই আছে। এই হীরক খণ্ডটি সংরক্ষিত রয়েছে টেমস নদীর তীরে অবস্থিত টাওয়ার অফ লন্ডনের জুয়েল হাউসে। এখানে সংরক্ষিত রত্নগুলোর মধ্যে সবচেয়ে দামি না হলেও হীরকটি শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ, হত্যা ও দখলদারির মধ্য দিয়ে হয়েছে হা...