নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বোয়ালিয়াখাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, আর গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে মাসদাইর বোয়ালিয়াখাল লি...