যুক্তরাজ্যে শরণার্থীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ সীমিত করতে সরকারের নতুন পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতারা। তারা বলেছেন, আশ্রয় ও নাগরিকত্ব-সংক্রান্ত নিয়মে প্রস্তাবিত পরিবর্তন সমাজে একীভূত হওয়ার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। তাই এ উদ্যোগে ‘ধীরে চলা’ এবং নতুন করে ভাবার আহ্বা...