জয় পরের কথা, গোলই করতে ভুলে গিয়েছিল চেলসি। প্রিমিয়ার লিগে তারা হেরেছিল টানা ৫ ম্যাচ। এমনকি এই ৫ ম্যাচে গোল পায়নি একটিও! ১৯১২ সালের পর এত খারাপ সময় আর আসেনি। তাই বরখাস্ত হন কোচ লিয়াম রোস্যানিও।অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফার্লেনের হাত ধরে রবিবার ৪৯৮ মিনিট পর গোলের দেখা পেল চেলসি। ওয়েম্বলিতে...