রাঙামাটির ঐতিহ্যবাহী রাজ বনবিহারে ভোর থেকে জড়ো হচ্ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আজ তাদের প্রধান ধর্মীয় উৎসব- বুদ্ধপূর্ণিমা। গৌতম বুদ্ধের চরণে প্রদীপ জ্বালিয়ে ও পুষ্প পূজার মধ্য দিয়ে তারা শুরু করেন দিনের আনুষ্ঠানিকতা। একে একে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান এব...