কার্লো আনচেলত্তিকে কি খুশি করতে পারলেন নেইমার? ব্রাজিলের সামনের দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণার আগে সর্বশেষ ম্যাচ খেললেন সান্তোস ফরোয়ার্ড। সাদামাটা পারফরম্যান্সে ব্রাজিল কোচের মনে কতটা দাগ কাটতে পেরেছেন সেটা সময়ই বলবে। নেইমারও জানেন, দলে জায়গা পাওয়াটা তার ওপর নির্ভর করছে না। তবে স্কোয়াডে থাকতে পার...