প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রবিনহোর ছেলেকে মারধর, নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:২৪
রবিনহোর ছেলেকে মারধর, নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু

নেইমার এবং রবিনহো জুনিয়র সান্তোসের হয়ে খেলেন।

ব্রাজিল কিংবদন্তি রবিনহোর ১‌৮ বছর বয়সী ছেলে রবিনহো জুনিয়রকে মারধর করে রেহাই পাচ্ছেন না সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে গত রবিবারের অনুশীলনে রবিনহো জুনিয়রকে ‘শারীরিক লাঞ্ছনা’ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস।

ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনের সময় নেইমারকে ড্রিবল করে কাটিয়ে যান তরুণ ফরোয়ার্ড রবিনহো জুনিয়র। এতেই মেজাজ হারান ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। প্রত্যক্ষদর্শীদের মতে, রবিনহোর এমন আচরণকে অসম্মানজনক মনে করে প্রথমে তাকে ল্যাং মেরে ফেলে দেন নেইমার। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে সতীর্থরা তাদের আলাদা করেন।

আরও পড়ুন

এবার রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি!

০৪ মে ২০২৬

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’ জানিয়েছে, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন। সেগুলো হলো- অশালীন ভাষায় গালাগাল, পায়ে আঘাত করে ফেলে দেওয়া এবং মুখে সজোরে চড় মারা। পাশাপাশি ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তা’ নেই দাবি করে রবিনহো জুনিয়র সান্তোসের সাথে চুক্তি বাতিলেরও আবেদন করেছেন বলে জানা গেছে।

এই ঘটনায় অফিশিয়াল বিবৃতিতে সান্তোস জানিয়েছে, ‘সান্তোস ফুটবল ক্লাব তাদের নিজস্ব এক খেলোয়াড় কর্তৃক অন্য খেলোয়াড়কে শারীরিক লাঞ্ছনার ঘটনা সম্পর্কে অবগত হয়েছে। ক্লাবের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, রেই পেলে ট্রেনিং সেন্টারে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। ক্লাবের লিগ্যাল ডিপার্টমেন্ট পুরো বিষয়টি খতিয়ে দেখবে।’

আরও পড়ুন

ব্রাজিলের নেইমারনির্ভরতা আর দীর্ঘ আক্ষেপের গল্প

২৯ এপ্রিল ২০২৬

বিতর্ক ছড়িয়ে পড়লে নেইমারের প্রেস অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, সান্তোস অধিনায়ক এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করবেন না। তবে সূত্রের খবর, ঘটনার পরপরই রবিনহো জুনিয়র এবং তার পরিবারের কাছে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন নেইমার। উল্লেখ্য, রবিনহো জুনিয়রের বাবা রবিনহোর সঙ্গে ব্রাজিল জাতীয় দলে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন নেইমার। সেই সম্পর্কের জেরেই হয়তো বিষয়টি ব্যক্তিগতভাবে মেটানোর চেষ্টা করেছিলেন তিনি।

শনিবার পালমেইরাসের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে নেইমার বা রবিনহো জুনিয়র—কেউই মাঠে ছিলেন না। মঙ্গলবার কোপা সুদামেরিকানার ম্যাচে প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রেকোলতার মুখোমুখি হওয়ার কথা রয়েছে সান্তোসের। তবে এই তদন্তের মুখে নেইমারকে স্কোয়াডে রাখা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ব্রাজিলনেইমারসান্তোসরবিনহো
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise