প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

রুবাইয়া জেসমিন, কলকাতাপ্রকাশ: ০৭ মে ২০২৬, ২২:৪১
৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

গ্রাফিকস: আগামীর সময়

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নির্বাচিতদের ৬১ শতাংশ কোটিপতি। এছাড়া ৬৫ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। ভারতের অলাভজনক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। নির্বাচনের স্বচ্ছতা ও রাজনৈতিক সংস্কার নিয়ে কাজ করে এডিআর ।

জানা গেছে, নির্বাচিত এমএলএদের বেশিরভাগের নামেই আছে ফৌজদারি অপরাধের অভিযোগ। আবার তাদের অনেকেই বেশ ধনী—কোটির ঘরে তাদের সম্পদ। বৃহস্পতিবার ভারতে মার্কিন গণমাধ্যম সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান নিউজ ১৮-এর প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

অপরাধের যত অভিযোগ : ২০২৬ সালের নির্বাচনে জয়ী ২৯২ বিধায়কের অ্যাফিডেভিট নিরীক্ষা করেছে এডিআর। এই নিরীক্ষায় উঠে আসে এক ভয়ংকর চিত্র। নির্বাচিতদের মধ্যে ১৯০ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা চলছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিধায়কদের মধ্যে ৪৯ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছিল। ২০২৬ সালে এসে তা ৬৫ শতাংশে উন্নীত হল।

বিজেপির ২০৬ বিজয়ীর মধ্যে ১৫২ জনের বিরুদ্ধে মামলা চলছে (৭৪ শতাংশ)। অপরদিকে, তৃণমূল কংগ্রেসের ৮০ জন নির্বাচিত বিধায়কের মধ্যে ৩৪ জনের বিরুদ্ধে (৪৩ শতাংশ) চলছে ফৌজদারি মামলা। সার্বিকভাবে, ১৭০ জন বিধায়কের বিরুদ্ধে (৫৮ শতাংশ) গুরুতর অভিযোগ আনা হয়েছে। গতবারের ক্ষেত্রে সংখ্যাটি ছিল ৩৯ শতাংশ।


বিজেপির ১৪১ জন ও তৃণমূল কংগ্রেসের ২৫ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের দায় আছে। অন্যান্য ছোট দলগুলোতেও একই ধারা লক্ষ্য করা গেছে। আম জনতা উন্নয়ন পার্টি, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) এবং অল ইন্ডিয়া সেকিউলার ফ্রন্ট-এর নির্বাচিত বিধায়কদের প্রত্যেকের নামেই ফৌজদারি মামলা চলছে। তবে কংগ্রেসের দুই বিজেতার নামে কোনো মামলা হয়নি।

১৪ জন বিধায়কের বিরুদ্ধে হত্যা মামলা এবং ৫৪ জনের বিরুদ্ধে ‘হত্যা প্রচেষ্টার’ মামলা চলছে। নারী নির্যাতনের মামলার মুখোমুখি হয়েছেন ৬৩ জন বিধায়ক। দুই জন বিধায়কের নামে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।


বিপুল সম্পদের ছড়াছড়ি: এডিআরের প্রতিবেদনে দেখা গেছে, এবারের বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিধায়কদের অনেকেই বেশ ধনী। কোটির ঘরে সম্পদ আছে এমন বিধায়কের সংখ্যা ২০২১ সালে ছিল ৫৪ শতাংশ। এবার তা বেড়ে ৬১ শতাংশ হয়েছে । ২৯২ জনের মধ্যে ১৭৮ জন বিধায়কের সম্পদ কোটি ছাড়িয়েছে। বিধায়কদের মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৯১ কোটি রুপি। গড় সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৩ লাখ রুপি।

গড় সম্পদের দিক দিয়ে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। নির্বাচিত বিধায়কদের গড় সম্পদ ৫ কোটি ৩৬ লাখ রুপি। অপরদিকে, বিজেপির বিধায়কদের গড় সম্পদ জন প্রতি ২ কোটি ৯৭ লাখ রুপি। কংগ্রেসের দুই বিধায়কের গড় সম্পদ সবচেয়ে বেশি—১৭ কোটি ৯২ লাখ রুপি।

শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে ৬৩ শতাংশ বিধায়ক স্নাতক বা তারচেয়ে উচ্চতর ডিগ্রিধারী। ৩২ শতাংশ বিধায়কের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পাসের মধ্যে। একই প্রতিবেদনে প্রকাশ, বিধানসভার সদস্যদের মধ্যে মাত্র ১৩ শতাংশ নারী।

এডিআর রাজনীতির সঙ্গে অপরাধের ওতপ্রোত সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি, ‘শুধু ধনীরাই রাজনীতিতে গুরুত্ব পাচ্ছেন’,- এমন উদ্বেগও প্রকাশ করেছে সংস্থাটি।

বিধানসভা নির্বাচনপশ্চিমবঙ্গে নির্বাচনআসামি এমএলএ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise