ফরিদপুরের সালথায় চলতি মৌসুমে পাটের আবাদ প্রায় ১০ শতাংশ বেড়ে ১৪ হাজার হেক্টরে পৌঁছেছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের আগ্রহে ফলনের সম্ভাবনাও ভালো। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারদরের অনিশ্চয়তায় উদ্বেগে রয়েছেন কৃষকরা।
উপজেলার মাঝারদিয়া, আটঘর, গট্টি, রামকান্তপুর, ভাওয়ালসহ বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ জুড়ে...