প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফরিদপুর

পাটের আবাদ বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক

সালথা (ফরিদপুর) প্রতিনিধিপ্রকাশ: ০৩ মে ২০২৬, ১৭:২৯
পাটের আবাদ বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক

ছবি: আগামীর সময়

ফরিদপুরের সালথায় চলতি মৌসুমে পাটের আবাদ প্রায় ১০ শতাংশ বেড়ে ১৪ হাজার হেক্টরে পৌঁছেছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের আগ্রহে ফলনের সম্ভাবনাও ভালো। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারদরের অনিশ্চয়তায় উদ্বেগে রয়েছেন কৃষকরা।

উপজেলার মাঝারদিয়া, আটঘর, গট্টি, রামকান্তপুর, ভাওয়ালসহ বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজ পাটক্ষেত। ভোর থেকে বিকাল পর্যন্ত কৃষকরা জমিতে কাজ করছেন। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ দিচ্ছেন সার, আবার কেউ পোকামাকড় দমনে ছিটাচ্ছেন কীটনাশক।

কৃষক সিরাজ শেখের ভাষ্য, ‘এবার পাটগাছ ভালো হয়েছে, মাঠ দেখে মন ভরে যায়। কিন্তু খরচ এত বেড়েছে যে, লাভ নিয়ে আছি শঙ্কায়। ডিজেল ও তেলের দাম বাড়ায় সেচ খরচ অনেক বেড়েছে। বাজারে যদি ভালো দাম না পাই, তাহলে খরচ ওঠানোই কঠিন হয়ে যাবে।’

আরেক কৃষক আবু মোল্যা যোগ করেন, ‘আগে এক বিঘা জমিতে পাট চাষে ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হতো। এখন তা বেড়ে ২২ থেকে ২৫ হাজার টাকায় দাঁড়িয়েছে। শ্রমিকের মজুরি, সার, বীজ ও কীটনাশকের দাম সবই বেড়েছে।’

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ সংগ্রহ, সার প্রয়োগ, সেচ, আগাছা দমন ও পোকামাকড় নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই বেড়েছে ব্যয়। বিশেষ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সেচ খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধিও ব্যয়ের ওপর প্রভাব ফেলছে।

এদিকে পাটের বাজারদর নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কৃষকদের ভাষ্য, গত বছর তুলনামূলক ভালো দাম পাওয়া গেলেও প্রতি বছরই দামের ওঠানামা থাকে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ন্যায্যমূল্য না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, পাটের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, বাজার মনিটরিং জোরদার এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ ও ভর্তুকি বাড়ানোর আহ্বানও জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার জানিয়েছেন, গত বছর পাটের ভালো দাম পাওয়ায় এ বছর আবাদ বেড়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ফলনও ভালো হওয়ার রয়েছে সম্ভাবনা।

তিনি উল্লেখ করেন, পাট পচানোর জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা থাকবে বলে আশা করা হচ্ছে এবং কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, পাট উৎপাদনের এই ধারা ধরে রাখতে হলে কৃষকদের খরচ কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে পাট চাষে আগ্রহ কমে যেতে পারে, যা দেশের ঐতিহ্যবাহী এই শিল্পের জন্য হতে পারে হুমকি।

সালথাপাট
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise