প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সালথা (ফরিদপুর) প্রতিনিধিপ্রকাশ: ০৪ মে ২০২৬, ২১:২৯
সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সংগৃহীত ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাগদী মুরুটিয়া মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় প্রতিষ্ঠানজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সার্বিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীদের শান্ত করে পুনরায় ক্লাসে ফেরান।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চললেও তা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হয়েছে। এ অবস্থায় তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

তবে স্থানীয়দের একাংশের দাবি, শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে একটি পক্ষ শিক্ষার্থীদের ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করেছে। তাদের মতে, দৃশ্যমানভাবে বড় ধরনের কোনো অনিয়ম এখনও প্রমাণিত হয়নি।

অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফ বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সমাধান হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন বলেছেন, ‘প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করেছি। সংশ্লিষ্টদের কাছ থেকে হিসাব গ্রহণ করে যাচাই-বাছাই করা হবে। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।’

সালথাপ্রধান শিক্ষকক্লাস বর্জন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise