ভারতীয় সংগীতের আকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল। আশা ভোঁসলে যিনি শুধু একজন গায়িকা ছিলেন না, বরং কয়েক প্রজন্মের আবেগ, ভালোবাসা আর চঞ্চলতার নাম। তাঁর মৃত্যতে একটি যুগের অবসান হলো। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে, সুরের কোনো সীমানা নেই।আশা ভোঁসলের শুরুটা ছিল দিদি লতা মঙ্গেশকর...