সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, কুমিল্লায় একটি কসমেটিক দোকানে চাঁদাবাজরা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে। কিছু পোস্টে এ ঘটনাকে বিএনপির সন্ত্রাসীদের হামলা বলেও উল্লেখ করা হয়েছে।তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার ন...