আগামীর সময়

রাতের আঁধারে দুর্বৃত্তের তাণ্ডব, ১ হাজার কলাগাছ কর্তন

রাতের আঁধারে দুর্বৃত্তের তাণ্ডব, ১ হাজার কলাগাছ কর্তন

ছবিঃ আগামীর সময়

পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে হাফিজুল ইসলাম (২৮) নামে এক কৃষকের ৫০ শতাংশ জায়গায় ওপর চাষ করা শবরি কলাবাগানের প্রায় ১ হাজার কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুষ্পপাড়া গ্রামে। কৃষক হাফিজুল ইসলাম ওই এলাকার হাকিম খাঁর ছেলে।

‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে চেষ্টা করব ভুক্তভোগীকে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করার’, বলছিলেন কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর মোবাইল টিম ঘটনাস্থলে যায় । ঘটনাটি কে ঘটিয়েছে এমন তথ্য কেউ দিতে পারেনি। পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে।

    শেয়ার করুন: