প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুদ্ধের নিষ্ঠুর আঘাত, থমকে গেছে দুবাইয়ের পর্যটন ও রেস্তোরাঁ ব্যবসা

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮
যুদ্ধের নিষ্ঠুর আঘাত, থমকে গেছে দুবাইয়ের পর্যটন ও রেস্তোরাঁ ব্যবসা

সংগৃহীত ছবি

যে দুবাই সবসময় পর্যটকদের ভিড়ে গমগম করত, সেই শহরের চেনারূপ এখন উধাও।

গত বছরও রেকর্ড ১৯.৫৯ মিলিয়ন পর্যটক পা রেখেছিলেন এই মরুশহরে। কিন্তু ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের ভয়াবহ প্রভাবে এখন দিশেহারা দুবাইয়ের পর্যটন খাত।

অবস্থা এমন পর্যায়ে ঠেকেছে যে, অনেক নামী রেস্তোরাঁ ও হোটেলের আয় নেমে এসেছে শূন্যের কোঠায়।

দুবাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ চেইন ‘তাশাস’-এর মালিক নাতাশা সিডেরিস জানান, তার ব্যবসার অবস্থা এখন শোচনীয়। কোনো কোনো আউটলেটে বিক্রি কমেছে ৭০ থেকে ৮০ শতাংশ। বাধ্য হয়ে তিনি নিজেরসহ ১০০০ কর্মীর বেতন ৩০ শতাংশ কমিয়ে দিয়েছেন।

নাতাশা সিডেরিস

নাতাশা হতাশ কণ্ঠে বলেছেন, ‘পরিস্থিতি খুবই নিষ্ঠুর। হয় আমাকে কর্মী ছাঁটাই করতে হতো, না হয় বেতন কমাতে হতো। আমি চাকরি বাঁচাতে বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছি।’

পাম জুমেইরার মতো দামি এলাকাগুলোতেও পর্যটকের দেখা নেই। কোনো কোনো হোটেলে বুকিং ১০-১৫ শতাংশে নেমে এসেছে।

পরিস্থিতি সামাল দিতে অনেক ফাইভ স্টার হোটেল রুম ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। তবুও মিলছে না কাঙ্ক্ষিত পর্যটক।

কনফারেন্স বা বড় বড় ইভেন্টগুলো বাতিল হয়ে যাওয়ায় মাথায় হাত হোটেল মালিকদের।

যুদ্ধের প্রভাব শুধু রেস্তোরাঁতেই সীমাবদ্ধ নয়। হোটেল ও ট্র্যাভেল এজেন্সি থেকে শুরু করে পরিবহন ও বিমান সংস্থা— পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট সব শিল্পই চাপে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

এয়ারডিএনএ-এর তথ্যমতে, যুদ্ধের প্রথম এক মাসেই সংযুক্ত আরব আমিরাতে ২ লাখ ২৬ হাজার ৫০০ এর বেশি শর্ট-টার্ম বুকিং বাতিল হয়েছে। আকাশসীমায় ড্রোন ও মিসাইল হামলার আতঙ্কে পর্যটকরা দুবাই আসতে ভয় পাচ্ছেন।

যদিও কর্তৃপক্ষ বলছে, অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে, তবুও মাঝেমধ্যে পড়া ধ্বংসাবশেষের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় আতঙ্ক কাটছে না।

দুবাইয়ের হোটেল ও রেস্তোরাঁ খাতের মেরুদণ্ড হলো দক্ষিণ এশীয় অভিবাসী কর্মীরা। কাজ কমে যাওয়ায় অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হচ্ছে, কারও বা ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছে।

এক হোটেল কর্মী আক্ষেপ করে বলেছেন, ‘মনে হচ্ছে সেই করোনার দিনগুলো আবার ফিরে এসেছে। চাকরি হারিয়ে বাড়ি ফিরে যেতে হবে কি-না, সেই চিন্তায় রাতে ঘুম আসে না।’

দুবাই সরকার অবশ্য বসে নেই। ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোকে সহায়তার জন্য প্রায় ২৭২ মিলিয়ন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে তারা। হোটেল ট্যাক্স এবং অন্যান্য ফি পরিশোধের সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আশা, যুদ্ধ দ্রুত শেষ হলে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হবে দুবাই।

যুদ্ধ শুধু প্রাণ কেড়ে নেয় না, কেড়ে নেয় সাধারণ মানুষের রুটি-রুজির উপায়ও। দুবাইয়ের এই নিষ্ঠুর পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা এখন কেবল সময়ের অপেক্ষা।

সূত্র: বিবিসি

পর্যটন খাতইসরায়েল-ইরান সংঘাতদুবাইবিশ্ব
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    advertiseadvertise