আগামীর সময়

ইলেক্ট্রিক স্কুলবাস ব্যবহারের সিদ্ধান্ত

ইলেক্ট্রিক স্কুলবাস ব্যবহারের সিদ্ধান্ত

প্রতীকী ছবি

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বর্তমান বাস ব্যবস্থার পরিবর্তে ইলেক্ট্রিক বাস ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্যক্রমে অংশগ্রহণকারী স্কুলগুলো এই বাসগুলো কোনো শুল্ক ছাড়া আমদানি করতে পারবে।

একই সুবিধা কমার্শিয়াল ক্ষেত্রে যারা ইলেকট্রিক বাস আমদানি করবেন তাদের জন্য ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে শর্ত হলো, পুরনো বাস আনা যাবে না; নতুন বাসই আনতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং রাত প্রায় পৌনে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের সিদ্ধান্ত জানান।

    শেয়ার করুন: