প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পটুয়াখালী

বাইকের চাকায় রঙের কৌশল, তবু উধাও তেল

পটুয়াখালী প্রতিনিধিপ্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২৩:৫৭
বাইকের চাকায় রঙের কৌশল, তবু উধাও তেল

ছবিঃ আগামীর সময়

পটুয়াখালী শহরের ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ করেই বেড়েছে তেলের চাহিদা। এক মাস আগেও পটুয়াখালীর ফিলিং স্টেশনগুলোতে সপ্তাহে তিন থেকে চারটি ট্যাং লরি তেল এলেই স্বাভাবিক চাহিদা মিটে যেত। তখন তেলের জন্য তেমন কোনো চাপ বা দীর্ঘ লাইন দেখা যেত না। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। একদিন পরপর ১৬ হাজার লিটার তেল সরবরাহ করা হলেও তা একদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে পাম্পগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র চাপ ও দীর্ঘ ভিড়।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন আসা এই তেলের মধ্যে থাকে ৮ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটার অকটেন ও ৪ হাজার লিটার পেট্রোল। কিন্তু ক্রমবর্ধমান মোটরসাইকেলের ভিড়ে এই তেল একদিনেই শেষ হয়ে যাচ্ছে।

পটুয়াখালী শহরের সরকার ব্রাদারস ফিলিং স্টেশনের ম্যানেজার সজল গাইন জানান, আগে ঢাকা-কুয়াকাটাগামী যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহনই বেশি তেল নিত। কিন্তু এখন মোটরসাইকেলের চাপ এত বেশি যে আগের চাহিদা অনুযায়ী তেল পেলেও গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

তিনি আক্ষেপ করে জানালেন, এত তেল কোথায় যায়, সেটাই বুঝতে পারছি না। বিষয়টি প্রশাসনেরও দেখা উচিত।

এই পরিস্থিতি সামাল দিতে সজল গাইন নিয়েছেন এক অভিনব কৌশল। পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলের পেছনের চাকায় সাদা রঙ দিয়ে চিহ্নিত করা হচ্ছে, যাতে কেউ দিনে দুইবার তেল নিতে না পারে।

এ বিষয়ে সজল গাইন বলেছেন, ‘অন্তত দিনে দুইবার কেউ তেল নিতে পারছে না, এটা নিশ্চিত করা যাচ্ছে।’

তবে এই কৌশল নিয়েও কমছে না ভিড়। শহরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যানবাহনেও এই পাম্প থেকেই তেল সরবরাহ করা হয়, ফলে সারাক্ষণই ভিড় লেগে থাকে।

জেলার অন্য পাম্পগুলোতেও একই চিত্র দেখা গেছে। পায়রা ফিলিং স্টেশনের ম্যানেজার এম এ মজিদ মিয়া জানান, প্রতিদিন ১৩ হাজার লিটার তেল পেলেও চাহিদা মেটানো যাচ্ছে না। এক মাস আগেও এমন অবস্থা ছিল না। এখন প্রতিদিনই মোটরসাইকেলের চাপ বাড়ছে।

স্থানীয়দের ধারণা, অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করছেন। এর সত্যতা মেলে বাদুরা এলাকার মোটরসাইকেল চালক হালিম মোল্লার কথায়। তিনি বলেছেন, ‘আমাদের এলাকায় তেল পাওয়া যায় না, তাই একবারে ট্যাংকি ভর্তি করে নিই। মাঝে মাঝে অন্যদেরও বোতলে করে দিয়ে দিই।’

এদিকে তেলের সীমিত সরবরাহে বিপাকে পড়েছেন পণ্যবাহী ট্রাক চালকেরা। ট্রাকচালক সজল বিশ্বাস জানান, ঢাকা থেকে গলাচিপা পর্যন্ত আসতে প্রায় ১২০ লিটার তেল লাগে। কিন্তু পাম্পে ৫ থেকে ১০ লিটারের বেশি তেল দেয় না। এতে সময়ও বেশি লাগে, আবার পণ্যও নষ্ট হয়।

তবে জেলা প্রশাসনের দাবি, কোথাও তেলের ঘাটতি নেই। অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদারের ভাষ্য মতে, প্রতিদিন প্রতিটি উপজেলায় তেলের সরবরাহ ও বিতরণ মনিটরিং করা হচ্ছে।

তবুও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা—তেল আসছে ঠিকই, কিন্তু তা যেন অদৃশ্য হয়ে যাচ্ছে মুহূর্তেই। ফলে সাধারণ চালক থেকে শুরু করে পণ্যবাহী পরিবহন সবাই পড়েছেন চরম ভোগান্তিতে।

পটুয়াখালীতেল সংকটবাইকের চাকারঙ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise