আগামীর সময়

জ্বালানি ইস্যুতে সৌদি সফরে ইতালির প্রধানমন্ত্রী

জ্বালানি ইস্যুতে সৌদি সফরে ইতালির প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জ্বালানি নিরাপত্তাকে কেন্দ্র করে উপসাগরীয় সফরের অংশ হিসেবে শুক্রবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন বলে তার দপ্তরের একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, ‘সংঘাত শুরুর পর এটি ইউরোপীয় ইউনিয়ন, জি২০ ও ন্যাটোর কোনো নেতার এই অঞ্চলে প্রথম সফর।’

তারা আরও জানায়, ‘এ সফরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে। এর লক্ষ্য হলো এসব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ইরানের হামলার প্রেক্ষাপটে ইতালির সমর্থন পুনর্ব্যক্ত করা, পাশাপাশি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা কৌশলগত অংশীদারিত্বকে আরো দৃঢ় করা।’

সূত্রটির মতে, ‘এই সফরের আরেকটি উদ্দেশ্য হলো জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা।’

উপসাগরীয় অঞ্চল ইতালির জন্য তেল ও গ্যাসের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং বৈশ্বিক জ্বালানির দামে নির্ধারক ভূমিকা পালন করে।

    শেয়ার করুন: